ঢাকাSaturday , 24 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালের মাজারের দানবাক্সে বিএনপির সংস্কার নিয়ে বেনামি চিঠি

rising sylhet
rising sylhet
October 24, 2026 4:47 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার মিলেছে বিএনপির সাংগঠনিক কাঠামো পরিবর্তনের প্রস্তাবসংবলিত একটি বেনামি চিঠি। শনিবার (২৪ অক্টোবর) মাজারের দানবাক্সের টাকা গণনার পঞ্চম পর্যায়ে চিঠিটি পাওয়া যায়।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে লেখা চিঠিতে দলের সদস্য ও কর্মী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দলীয় রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য বয়সসীমাসহ নির্দিষ্ট কিছু শর্ত চালুর প্রস্তাবও তুলে ধরেছেন চিঠির লেখক।

প্রস্তাব অনুযায়ী, বিএনপির সদস্য হতে হলে এসএসসি পাস অথবা জিপিএ ২.৫ অর্জনের শর্ত রাখার কথা বলা হয়েছে। অন্যদিকে, কর্মী হিসেবে যুক্ত হওয়ার ক্ষেত্রে এইচএসসি পাস এবং জিপিএ ৩.৫ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে কাউকে দলের সঙ্গে যুক্ত না করার বিষয়টিও চিঠিতে উল্লেখ রয়েছে। সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ads

চিঠিতে প্রেরকের পরিচয় বা নাম উল্লেখ করা হয়নি। তবে লেখক জানিয়েছেন, ২০১১ সালে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। পরবর্তী সময়ে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন।

চিঠির শেষাংশে ইংরেজিতে লেখা রয়েছে, ‘I want the change to come through you…..’। অর্থাৎ, সংশ্লিষ্ট নেতৃত্বের মাধ্যমে পরিবর্তন আসুক এমন প্রত্যাশার কথা তুলে ধরেছেন লেখক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।