রাইজিংসিলেট- সরকারের ভুল ও অনিয়মের দায় বিরোধী দল কেন নেবে এমন প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দর্শনার্থীদের ভিড়ে মুখর সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বিরোধী দল হিসেবে তাঁরা সরকারের ভালো কাজকে সমর্থন করবেন, তবে ভুল ও অনিয়মের সমালোচনা করতেও পিছপা হবেন না।
সিলেটে ২৪ ঘন্টার ব্যবধানে শীর্ষ ২আ: লীগ নেতা গ্রে ফ তা র
তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, চাঁদাবাজি ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং গণমাধ্যমকে সাহসী ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা জোটগতভাবে নির্বাচনে অংশ নেবেন না। ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।