রাইজিংসিলেট- সিলেট জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ও মোট ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার রাতে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রথমে এক ব্যক্তিকে ১ হাজার পিস ইয়াবা ও ১৮ হাজার টাকাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দরবস্ত ইউনিয়নের ছাল্লাইন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে আরও ৪ হাজার পিস ইয়াবা এবং ২ লাখ ২ হাজার টাকা উদ্ধার করে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কানাইঘাট উপজেলার ধলইমাটি এলাকার মাহবুবুর রহমান (৩৬) এবং জৈন্তাপুর উপজেলার ছাল্লাইন এলাকার হেলাল আহমদ (৪৯)।
সিলেটে আন্তর্জাতিক উচ্চশিক্ষার দুয়ার খুলল ‘এমআইই পাথওয়েজ (এনসিইউকে)’
এ ঘটনায় জৈন্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।