জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি জুবেল আহমদ (৩২) জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের বড়পাথর এলাকার আব্দুস সালামের ছেলে।পুলিশ জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জকিগঞ্জের বারজনি যাত্রী ছাউনির সামনে অভিযান পরিচালনা করে।
এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়।জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; রুজু করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।