ঢাকাThursday , 8 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী ‘৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ

rising sylhet
rising sylhet
October 8, 2026 8:21 pm
Link Copied!

ads

সিলেটে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী ‘৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ।বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায়, বিভাগীয় ক্রীড়া সংস্থা, সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিলেটে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী ‘৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬ অঞ্চল-৫’ এর আঞ্চলিক পর্ব।বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স, সিলেটের সম্মেলনকক্ষে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

 

 

এ আঞ্চলিক পর্বে সিলেট ও ময়মনসিংহ বিভাগের দাবা খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতায় মোট ৫২ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা চলবে ১২ অক্টোবর পর্যন্ত।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সিলেটের এ্যাডহক কমিটির সভাপতি মোঃ মশিউর রহমান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব হওয়ায় ক্রীড়াকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে গৌরবোজ্জ্বল সাফল্যের প্রত্যাশায় বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের সহায়ক হিসেবে দেশের সব ক্রীড়া ডিসিপ্লিনকে সমান গুরুত্ব দিয়ে সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব রেজাউল করিম নাচন, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মোঃ নূর হোসেন, সাবেক ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মোঃ মিনহাজুর রহমান মিনহাজ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া সংগঠক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি।

 

 

 

 

শুভেচ্ছা বক্তব্য দেন দাবাড়ু ও সিলেট বিভাগীয় দাবা পরিচালনা কমিটির আহ্বায়ক শাহ মাহফুজুল করিম।এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা দাবা উপকমিটির সভাপতি সহিদুল ইসলাম, হবিগঞ্জ জেলা দাবা উপকমিটির সভাপতি আব্দুর রব, মৌলভীবাজার জেলা দাবা উপকমিটির সভাপতি মছব্বির আলীসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের দাবা খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা।

ads

 

 

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।পাঁচদিনব্যাপী এ প্রতিযোগিতার মধ্য দিয়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগের দাবাড়ুরা জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নশিপে নিজেদের যোগ্যতা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।