ঢাকাTuesday , 29 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হামের পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে হাসপাতালে ভর্তি ২০১

rising sylhet
rising sylhet
September 29, 2026 2:01 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট বিভাগে হামের পরিস্থিতিতে এখনো উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ২০১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের ২৯ সেপ্টেম্বরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত একদিনে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক আক্রান্তদের মধ্যে বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন রয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ভর্তি হয়েছেন।

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৮ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। কোম্পানীগঞ্জেও দুজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ৬২৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৯ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫৭ জন চিকিৎসা নিচ্ছেন।

এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে আরও রোগী ভর্তি আছেন।

ads

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আ ন্দোলন, ২৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ-শিক্ষক

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৯৬, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের নিশ্চিত আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।

মৃত্যুর হিসাবেও পরিস্থিতি উদ্বেগজনক। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা সিলেটে ৬৯, হবিগঞ্জে ২২, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৬৫ জন। নিশ্চিত ও সন্দেহজনক আক্রান্ত মিলিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১৮০ জন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিলেটে ৫০ পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

একদিনে নতুন করে নিশ্চিত রোগী শনাক্ত না হলেও বিপুলসংখ্যক সন্দেহজনক রোগীর হাসপাতালে ভর্তি এবং একজনের মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।