ঢাকাFriday , 20 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৪৮ বছর পর দেখা বাবা-ছেলের

rising sylhet
rising sylhet
January 20, 2023 6:21 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- প্রথমে খুঁজে না পেলেও স্বজনদের প্রচেষ্টায় দুজনের মিলন ঘটে। তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। দীর্ঘ ৪৮ বছর পর দেখা হলো বাবা-ছেলের। জীবনের শেষ সময়ে বৃদ্ধ বয়সে ছেলেকে দেখতে বিদেশ থেকে ছুটে এসেছেন বাবা। তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। বিরল এই ঘটনার খবর শুনে, সিলেটে ছেলের বাসায় ভিড় করছেন স্থানীয়রা।

সময়টা ১৯৭৩ বা ১৯৭৪। ময়মনসিংহে স্ত্রী হাজেরা খাতুনের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে মনোমলিন্যের জেরে দেশ ছাড়েন আমজত আলী। ভারতে গিয়ে বিয়ে করে শুরু করে নতুন সংসার। কেটে গেছে ৪৮ বছর।

চার যুগ পর ময়মনসিংহের জন্মভিটায় আবারও আমজত আলী। কিন্তু এখন তিনি শতবর্ষ ছুঁই ছুঁই। বড় ছেলে কালা মিয়াকে দেখার আকুতি তার। জানতে পারেন ছেলে থাকেন সিলেটে। তার দেশে আসার খবর পেয়ে বাবাকে দেখতে ময়মনসিংহে ছুটে যায়, ছেলে। পরে বাবা আজমত আলীকে সিলেটে নিজ বাসায় নিয়ে যান কালা মিয়া। ৪৮ বছর পর বাবাকে পেয়ে আবেগে আপ্লুত তিনি।

কালু মিয়া জানান, আল্লাহ্‌র অশেষ মেহেরবানীতে এত বছর পরে আমি আমার বাবাকে পেয়েছি। এর চেয়ে বড় সুখ আর আমার জীবনে নেই। বাকি জীবন আমি বাবাকে নিয়ে কাটিয়ে দিতে চাই।

ads

কালা মিয়ার পরিবারের অন্য সদস্যরা জানান, ৪৮ বছর পর সে তার বাবাকে ফিরে পেয়েছে। সে অনেক খুশি। তার খুশিতে আমরাও অনেক খুশি।

পিতা আমজত আলী বলেন, আমি প্রথমে আমার ছেলেকে খুঁজে পাইনি। আমার শালীর সঙ্গে দেখা করি। সে জানায় আমার ছেলে সিলেটে রয়েছে। এরপর তাকে ফোন দেয়ার পরে আমরা দেখা করি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। আজমত আলীকে দেখতে বাসাটিতে ভিড় করছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।