ঢাকাSaturday , 7 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হজ যাত্রীর অভিযোগে এজেন্সিকে ২ লাখ টাকা জরিমানা

rising sylhet
rising sylhet
January 7, 2023 10:37 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- হজ যাত্রীর অভিযোগে এজেন্সিকে ২ লাখ টাকা জরিমানা,নাছিমা আক্তার নামে একজন হজযাত্রী অভিযোগ করেছেন, ২০২০ সালে তিনি, তার মেয়ে এবং তার বড় ছেলেসহ তিনজনের মোট ১৫ লাখ টাকার বিপরীতে ৯ লাখ টাকা এজেন্সির কর্ণধার নাসির উদ্দিনকে অগ্রিম পরিশোধ করেন। পরে ২০২০ ও ২০২১ সালে করোনার কারণে হজ অনুষ্ঠিত না হওয়ায় অর্থ ফেরত চাইলে এজেন্সি কিস্তিতে সাড়ে তিন লাখ টাকা ফেরত দিলেও অবশিষ্ট সাড়ে পাঁচ লাখ টাকা ফেরত দেয়নি।

তিনজন হজযাত্রীর কাছ থেকে টাকা নেয়ার পর সে টাকা ফেরত দিতে টালবাহানা করার কারণে একটি হজ এজেন্সিকে দুই লাখ টাকা জরিমানা করেছে সরকার। এন জেড ফাউন্ডেশন অ্যান্ড হজ মিশনকে (হজ লাইসেন্স নম্বর-১৫০১) দুই লাখ টাকা জরিমানা করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় এজেন্সির মালিককে। লিখিত জবাব দেয়া ছাড়াও এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির শুনানিতে হাজির হয়েও স্বীকারোক্তি দিয়েছেন মালিক নাসির উদ্দিন। এরপরও প্রাপ্য অর্থ ফেরত দিতে টালবাহানা করেন তিনি। পরে ভুক্তভোগী অভিযোগ দায়ের করতে বাধ্য হন এবং তদন্ত কমিটি অভিযোগকারীর অভিযোগ সত্য বলে নিশ্চিত হয়ে প্রতিবেদন দাখিল করেছে।

ads

এজন্য ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ অনুযায়ী এন জেড ফাউন্ডেশন অ্যান্ড হজ মিশনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এতে আরও বলা হয়, জরিমানার অর্থ দ্রুত সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপি ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগে দাখিল করতে হবে। অন্যথায় এজেন্সির ইউজার আইডি ও পাসওয়ার্ড বন্ধ করে দেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।