ঢাকাWednesday , 13 November 2024
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হাউজিং এস্টেট আবাসিক এলাকা জামে মসজিদের উদ্বোধন

rising sylhet
rising sylhet
November 13, 2024 5:40 pm
Link Copied!

ads

সিলেট নগরীর ৪নং ওয়ার্ডস্থ হাউজিং এস্টেট আবাসিক এলাকা জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে মসজিদ উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিশিষ্ট মুরুব্বি হাজী চেরাগ উদ্দিনের সভাপতিত্বে ও ওলায়েত হোসেন লিটনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন মসজিদের উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মসজিদের মতোয়াল্লী হাসান চৌধুরী, মসজিদের ঈমাম ও খতিব লিয়াকত হোসেন।

ads

পরে দোয়ার মাধ্যমে মসজিদের উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম ও খতিব লিয়াকত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন হাজী শফিক উদ্দিন আহমদ, এম এ বকর, এম এ বারী, প্রফেসর সৈয়দ একরামুল হক, আব্দুল মুইদ চৌধুরী, হাজী নজিব আলী, আব্দুর রকিব, ডা. আজিজুর রহমান, আজাদ খান, ফুয়াদ রব চৌধুরী, জাহিদুর রেজা চৌধুরী, আব্দুর রহিম, তোফায়েল আহমদ চৌধুরী, আহমদ মনির চৌধুরী, আশরাফ হোসেন আরমান, মিজান আহমদ, কফিল আহমদ, ওমর মাহবুব, আবিদ আহমদ রফি, সাদাদ, জুনেল আহমদ চৌধুরী, প্রকৌশলী জামিল আহমদ চৌধুরী রিজভী, জিল্লুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।