ঢাকাWednesday , 16 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হাজারো মানুষ নৌকাবাইচ দেখতে হাওরপাড়ে ভিড় করেন

rising sylhet
rising sylhet
September 16, 2026 8:47 pm
Link Copied!

ads

ভাদ্রের তপ্ত রোদ ও বৃষ্টি উপেক্ষা করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খাই হাওরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসেন মানুষ।

 

 

 

এদিন শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার হাজারো মানুষ নৌকাবাইচ দেখতে হাওরপাড়ে ভিড় করেন। নৌকাবাইচকে কেন্দ্র করে হাঁসকুড়ি ও ধলমৈশা এলাকার বাড়িতে বাড়িতে আত্মীয়স্বজনের আগমন ঘটে। হাওরের দুই পাড়ে দেখা যায় বিপুল দর্শনার্থী ও উৎসুক জনতার সমাগম।বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি ও ধলমৈশা গ্রামবাসীর সহযোগিতায় এবং যুক্তরাজ্য প্রবাসী হাসকুড়ি-ধলমৈশা গ্রামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল মিয়ার উদ্যোগে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শান্তিগঞ্জ, জগন্নাথপুর, দিরাই ও ছাতক উপজেলা থেকে মোট ১৮টি নৌকা অংশ নেয়।

ads

 

 

 

 

 

তীব্র প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর মাঝিদের বৈঠার ছন্দ, গান ও হেইয়াহো ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো খাই হাওর।নৌকাবাইচে যুক্তরাজ্য প্রবাসী আবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মো. ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

 

 

এ সময় বক্তারা গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।হাওরপাড়ের হাজার হাজার মানুষ এদিন আনন্দ-উৎসবে মেতে ওঠেন। তীব্র প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।