ঢাকাSaturday , 7 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহারে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা

rising sylhet
rising sylhet
November 7, 2026 2:12 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ব্যক্তিগত পরিচিতি ও ব্যক্তিত্বের বাণিজ্যিক ব্যবহার ঠেকাতে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট। আদালতের অনুমতি ছাড়া তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর কিংবা ব্যক্তিত্বের অনুকরণ কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২০২২ সালে অভিনেতার করা একটি মামলার চূড়ান্ত রায়ে এ নির্দেশ দেন বিচারপতি পুরুষৈন্দ্র কুমার কৌরবের বেঞ্চ।

এর আগে ২০২২ সালের নভেম্বরে একই বিষয়ে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। এবার সেই নিষেধাজ্ঞাকে স্থায়ী রূপ দেওয়া হয়েছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, কোনো ব্যক্তির পরিচিতি ও ব্যক্তিত্ব তাঁর অনুমতি ছাড়া বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়। বিশেষ করে এমন কোনো প্রচারণা বা কার্যক্রম চালানো যাবে না, যার মাধ্যমে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে মনে করতে পারেন যে ওই ব্যক্তি সংশ্লিষ্ট পণ্য বা সেবার অনুমোদন দিয়েছেন।

অমিতাভ বচ্চনের অভিযোগ ছিল, তাঁর অনুমতি ছাড়াই বিভিন্ন মোবাইল অ্যাপ, অনলাইন ডোমেইন, পোস্টার এবং কুইজ বইয়ে তাঁর নাম ও পরিচিতি ব্যবহার করা হচ্ছিল। এসব কর্মকাণ্ড বন্ধের দাবিতে তিনি আদালতের দ্বারস্থ হন।

সিলেটে স্থানীয় নির্বাচনে যোগ্যতা ও জনপ্রিয়তা দেখে প্রার্থী দেবে বিএনপি

ads

মামলার চার বিবাদী আদালতের সঙ্গে সমঝোতায় পৌঁছান। তাঁদের মধ্যে ছিলেন একটি ভুয়া ভিডিও কল অ্যাপের নির্মাতা, অনুমতি ছাড়া কুইজ বই প্রকাশকারী, পোস্টার বিক্রেতা এবং একটি ডোমেইনের নিবন্ধক। তাঁরা বিতর্কিত সম্পদ হস্তান্তর করেন এবং ভবিষ্যতে অমিতাভের পরিচিতি ব্যবহার না করার প্রতিশ্রুতি দেন।

অন্যদিকে, বাকি চার বিবাদী আদালতে হাজির হননি এবং লিখিত জবাবও দেননি। ফলে দেওয়ানি কার্যবিধির অর্ডার ৮, রুল ১০ অনুসারে তাঁদের বিরুদ্ধে রায় দেওয়া হয়।

৭৭ জেলা এবং মহানগর শাখার আমিরের নাম ঘোষণা সিলেট হাবীবুর ও ফখরুল

ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচিত ব্যক্তিদের নাম, ছবি ও কণ্ঠস্বরের অপব্যবহারের ঝুঁকি বিবেচনায় নিয়ে আদালত অজ্ঞাতপরিচয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর করেছেন।

এই রায়ের ফলে ভবিষ্যতে কেউ অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে অমিতাভ বচ্চনের নাম, ছবি, কণ্ঠস্বর কিংবা ব্যক্তিত্ব ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে নতুন করে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।