ঢাকাWednesday , 25 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শান্তিগঞ্জে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা

rising sylhet
rising sylhet
November 25, 2026 6:31 pm
Link Copied!

ads

শান্তিগঞ্জে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক, সিলেট এবং শান্তিগঞ্জ উপজেলাস্থ তফসিলি ব্যাংকসমূহের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পূবালী ব্যাংক পিএলসি, পাগলা বাজার শাখার ব্যবস্থাপক কামরুল ইসলামের সভাপতিত্বে এবং পূবালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, সিলেটের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নিউটন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করবেন।

 

 

 

 

 

সুদখোর মহাজনদের কাছ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। ঋণ নিয়ে মৎস্য খামার, গবাদিপশু পালন, ব্যবসা-বাণিজ্য ও চাষাবাদে বিনিয়োগ করবেন। উৎপাদিত ফসল বা ব্যবসা থেকে আয় হওয়ার পর ঋণ পরিশোধ করবেন। নির্দিষ্ট নিয়ম মেনে সহজেই প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করা সম্ভব। তবে ঋণ গ্রহণ করলে নির্ধারিত সময়ে তা পরিশোধ করতে হবে, যাতে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোও টিকে থাকতে পারে। গ্রাহকদের সেবা ও উন্নয়নে ব্যাংক সবসময় পাশে রয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি, সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।

 

 

 

 

 

এছাড়া বক্তব্য দেন সোনালী ব্যাংক, শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক নিখলেশ তালুকদার রাজু, কৃষি উদ্যোক্তা শাহিন মিয়া ও সুজন কর।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ডুংরিয়া শাখার ব্যবস্থাপক রবীন্দ্র কুমার দাশ, নোয়াখালী বাজার শাখার ব্যবস্থাপক সত্যজিৎ রঞ্জন আচার্য্য, পাথারিয়া বাজার শাখার ব্যবস্থাপক একেএম জাহাঙ্গীর, মিনাবাজার শাখার ব্যবস্থাপক শামীম আহমেদ এবং কর্মসংস্থান ব্যাংক, শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক রৌশন আরা।

ads

 

 

 

এছাড়াও উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে উপজেলার পূবালী ব্যাংক, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মাধ্যমে ২৬ জন কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ করেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।