ঢাকাSaturday , 2 May 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এএসপি পরিচয়দানকারী প্রতারক আ ট ক

rising sylhet
rising sylhet
May 2, 2026 11:23 pm
Link Copied!

ads

অবশেষে চাঁপাইনবাবগঞ্জের একটি পেট্রোল পাম্পে নিজেকে এএসপি পরিচয়দানকারী যুবককে আটক করছে পুলিশ। শনিবার (২ মে) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা থেকে ভুয়া ওই এএসপিকে আটক করা হয়।

আটক যুবক জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ওপরটোলা ৫ নম্বর ওয়ার্ডের মাওলানা ইসারুলের ছেলে অলিউল্লাহ।

জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর এলাকায় অবস্থিত ‘রাকিব এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন’-এ অলিউল্লাহ নিজেকে অ্যাডিশনাল এসপি পরিচয় দিয়ে কর্মচারীদের ভয়-ভীতি প্রদর্শন করেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তিনি জনরোষের মুখে পড়েন।

ads

এদিকে ঘটনাটি জানাজানির পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করলে শিবগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি প্রতারণার মামলা দায়ের করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ভুয়া এএসপি অলিউল্লাহকে আটক করা হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে এএসপি পরিচয় দিয়ে পেট্রোল পাম্পে গিয়ে কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করেছিলেন। কিন্তু পরবর্তীতে তার পরিচয় যাচাই করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কোনো অ্যাডিশনাল এসপি নন। পরে এ ঘটনায় মামলা দায়ের করে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজশাহী থেকে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।