ঢাকাMonday , 16 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে আওয়ামী লীগের তিন নেতা গ্রে ফ তা র, পাঠানো হলো কারাগারে

rising sylhet
rising sylhet
November 16, 2026 9:17 pm
Link Copied!

ads

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর সাপাহারে অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। গত ১৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজার নির্দেশনায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন মেহেদী সরকার, পিতা নুরুল ইসলাম সরকার, সাপাহার বাজার, নওগাঁ; মো. রবিউল ইসলাম (৩৪), পিতা লোকমান আলী, মিছীরা, গাংগুরিয়া, পোরশা, নওগাঁ এবং মিলন চৌধুরী, পিতা মৃত মাইনুর সুলতান চৌধুরী, টিএনটি পাড়া, সাপাহার, নওগাঁ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাপাহার থানায় পৃথক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার নম্বর ১৪, তারিখ ১৭ আগস্ট ২০২৬ এবং অপর মামলার নম্বর ২, তারিখ ৪ নভেম্বর ২০২৬।

ads

গ্রেফতারের পর তাঁদের সাপাহার থানা-পুলিশের হেফাজতে রাখা হয়। পরে সোমবার (১৬ নভেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে তাঁদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।