ঢাকাMonday , 23 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানোর সিদ্ধান্ত

rising sylhet
rising sylhet
November 23, 2026 5:15 pm
Link Copied!

ads

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানোর সিদ্ধান্ত।২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

 

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণের সময় আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আর বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফিসহ ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।

ads

 

 

 

বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় ৬ ডিসেম্বর।নির্ধারিত এই সময়ের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।