ঢাকাWednesday , 16 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ওমানে অবৈধ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ

rising sylhet
rising sylhet
September 16, 2026 2:00 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- ওমানে অবস্থানরত অবৈধ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে নতুন তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়মিতকরণ সুবিধার জন্য আবেদন করতে হবে। ওমানে অবস্থানরত গৃহকর্মীসহ বিভিন্ন শ্রেণির অবৈধ বিদেশি কর্মীরা এ সুযোগের আওতায় থাকবেন। ভিজিট ভিসায় ওমানে প্রবেশকারীরাও নির্দিষ্ট শর্তে এই সুবিধা নিতে পারবেন। তবে তাদের পরিবারের সদস্যরা এ সুবিধার অন্তর্ভুক্ত নন।

নতুন ব্যবস্থায় কর্মস্থল বা কফিল পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে আগের নিয়োগকর্তার অনুমতি বা ছাড়পত্র নেওয়ার প্রয়োজন হবে না।

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

ads

এ ছাড়া নির্দিষ্ট অঞ্চলে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট নবায়নে বিলম্বের কারণে জরিমানা হয়েছে, নতুন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করলে সেই জরিমানা মওকুফের সুযোগ থাকতে পারে। যারা ওমান ছেড়ে যেতে চান, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য জরিমানা মওকুফের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

বয়কটের ঘোষণা দিয়েছে সিলেট মহানগর বিএনপি

সুবিধাটি নিতে আগ্রহীদের সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত সময়ের বাইরেও সেবা দিচ্ছে। দূতাবাস জানিয়েছে, বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে দূতাবাসের মাধ্যমে তা জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।