রাইজিংসিলেট- কবরস্থান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকার হাম্মাদিয়া জামে মসজিদের কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে কবরস্থানের সেগুন গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, ভোরে উপজেলার কুমিরা হাম্মাদিয়া জামে মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ আদায় করে বের হওয়ার পর কবরস্থানের মধ্যে একটি গাছে এক যুবকের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন।
স্থানীয় মুসল্লিরা জানান, ওই যুবককে কুমিরাস্থ জিপিএইচ কারখানায় কাজ করতে দেখেছেন। মুসল্লিদের ধারণা করা হচ্ছে ওই যুবককে বাইরে হত্যার পর কবরস্থানের একটি সেগুন গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখা হয়।
সীতাকুণ্ডু মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু সাঈদ বলেন, উদ্ধার করা মরদেহেরের ফিঙ্গারপ্রিন্ট নেয়া হয়েছে।মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন নাই। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে।