ঢাকাWednesday , 18 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জাঁকজমকপূর্ণ আয়োজনে যাত্রা শুরু করল আইটি পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘টেক সিটি’

rising sylhet
rising sylhet
November 18, 2026 6:49 pm
Link Copied!

ads

প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাওয়া আধুনিক যুগে শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও আইটিপ্রেমীদের জন্য সুখবর নিয়ে সিলেটে আনুষ্ঠানিকভাবে সিলেট শাখার যাত্রা শুরু করেছে প্রযুক্তিপণ্যের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘টেক সিটি (Tech City-)’।

 

 

সিলেট নগরীর প্রাণকেন্দ্র আম্বরখানা পয়েন্টে হোটেল হিমেলের সামনের বিল্ডিংয়ের ২য় তলায় অবস্থিত এই শোরুমটিতে এখন থেকে পাওয়া যাবে বিশ্বমানের সব আইটি পণ্য।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ উদ্যোক্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ফিতা কেটে ‘টেক সিটি’- এর শুভউদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. রেজাউল করিম। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আম্বরখানা জামে মসজিদের ইমাম।

উদ্বোধনী উপলক্ষে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বিশেষ ডিসকাউন্টে পাওয়া যাবে আইটি পন্য ও সকলের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। ল্যাপটপ ক্রয়ে বিশেষ ছাড়ের পাশাপাশি প্রতিটি ক্রয়ে রয়েছে নিশ্চিত গিফট।

ads

সিলেট শাখার ‘টেক সিটি’-তে বিশ্বখ্যাত ব্র্যান্ডের নতুন ও ইউজড ল্যাপটপ, কম্পিউটার এক্সেসরিজ সুলভ মূল্যে পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক মো. রেজাউল করিম বলেন, “সিলেটের আইটিপ্রেমী ও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা জেনুইন পণ্য এবং সর্বোচ্চ বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘টেক সিটি’- সিলেটে চালু করেছি। উদ্বোধনী অফার হিসেবে আমরা বেশ কিছু পণ্যে বিশেষ ছাড় দিচ্ছি, যেন সাশ্রয়ী মূল্যে সবাই তাদের প্রয়োজনীয় প্রযুক্তিপণ্য কিনতে পারেন।

 

 

 

প্রতিদিনের ব্যস্ত জীবনে আইটি পণ্যের আস্থার ঠিকানা হতে ‘টেক সিটি’ এখন প্রস্তুত। যে কেউ সরাসরি শোরুমে এসে পছন্দমতো পণ্য যাচাই-বাছাই করে এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।