ঢাকাSaturday , 28 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছোট ভাইয়ের স্ত্রী নিয়ে পালাতে সময়  ধরা খেলেন বড়ভাই

rising sylhet
rising sylhet
January 28, 2023 1:38 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট-ছোট ভাইয়ের স্ত্রী নিয়ে পালাতে সময়  ধরা খেলেন বড়ভাই, শুক্রবার (২৭ জানুয়ারি) ভোরে সদর উপজেলার ভূল্লী থানার ১৫ নম্বর দেবীপুর ইউনিয়নের মুজার্বনী হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁওয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভাসুর জাকির হোসেন।

জানা যায়, বোদা উপজেলার ময়দানদিঘী লতাপাড়া গ্রামের ফইমউদ্দীনের ছেলে জুতা ব্যবসায়ী সেলিমের সঙ্গে দেড় বছর আগে পারিবারিকভাবেই বিয়ে হয় ওই নারীর। বিয়ের পর প্রায় এক বছর ভালোভাবেই সংসার করছিল। তবে ছয়মাস ধরে স্বামীর সঙ্গে পারিবারিক কলহ শুরু হয়। এ সুযোগে বিভিন্নভাবে ছোট ভাইয়ের স্ত্রীকে প্রেমের প্রস্তাব দিতে থাকে জাকির। তিনমাস আগে জাকিরের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পরেন তিনি।

এরপর জাকিরের কথা মতো সেলিমকে তালাক দেন ওই নারী। শুক্রবার ভোরে দেবীপুরের বাবার বাড়ি থেকে ভাসুরের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে।

ads

ওই নারীর বাবা বলেন, পারিবারিকভাবে মেয়েটিকে বিয়ে দিয়েছিলাম। জামাই অনেক ভালো মানুষ। তার বড় ভাই একজন লম্পট। আমার মেয়ে তার খপ্পরে পড়েছে।

ওই নারী বলেন, আমার ভাসুর আমাকে ফোন দিয়ে ভালোমন্দ কথা বলতো।একপর্যায়ে আমাকে প্রেমের প্রস্তাব দেন। আমি প্রথমে রাজি না হলেও একসময় রাজি হই।

অভিযোগ স্বীকার করে জাকির হোসেন বলেন, আপন ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে এমন করা আমার ঠিক হয়নি। শয়তান আমার মাথা নষ্ট করে দিয়েছে।

এ বিষয়ে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আতিকুর রহমান বলেন, আপন ভাসুরের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ের ঘটনায় কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।