ঢাকাThursday , 6 August 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জুনে কানাডার বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে

rising sylhet
rising sylhet
August 6, 2026 1:18 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- জুন মাসে বৈশ্বিক বাণিজ্যে কানাডার উদ্বৃত্ত আগের মাসের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। দেশটির পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, এ সময় রফতানি ও আমদানি—উভয় ক্ষেত্রেই সামান্য প্রবৃদ্ধি দেখা গেছে। ফলে মে মাসের ৩.৭ বিলিয়ন কানাডিয়ান ডলারের বাণিজ্য উদ্বৃত্ত জুনে বেড়ে ৩.৯ বিলিয়ন কানাডিয়ান ডলারে পৌঁছায়। এর মাধ্যমে টানা চতুর্থ মাস উদ্বৃত্ত বজায় রাখল দেশটি।

প্রতিবেদনে বলা হয়েছে, জুনে পণ্য রফতানি মাসভিত্তিক ০.৪ শতাংশ এবং আমদানি ০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে কানাডিয়ান ডলারের (লুনি) মূল্য মার্কিন ডলারের তুলনায় কমে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যের হিসাব কানাডিয়ান ডলারে আরও বড় আকারে প্রতিফলিত হয়েছে। কারণ বৈশ্বিক বাণিজ্যের বেশির ভাগ লেনদেন মার্কিন ডলারে সম্পন্ন হয়।

তবে মার্কিন ডলারের হিসাবে চিত্র ভিন্ন। ওই হিসাবে জুনে প্রকৃত রফতানি ২ শতাংশ এবং আমদানি ২.১ শতাংশ কমেছে, যা বিনিময় হার পরিবর্তনের প্রভাবকে স্পষ্ট করে।

ads

অর্থনীতিবিদদের মতে, দেশীয় মুদ্রার অবমূল্যায়নের ফলে বিদেশি ক্রেতাদের কাছ থেকে প্রাপ্ত মার্কিন ডলার কানাডিয়ান ডলারে রূপান্তরের সময় বেশি মূল্য পাওয়া যায়। এতে রফতানিকারকেরা তুলনামূলক সুবিধা পান এবং বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণও বৃদ্ধি পায়।

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেলেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক

এদিকে স্বর্ণ ও তামা রফতানির উন্নতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডাটা সেন্টার নির্মাণে ব্যবহৃত প্রযুক্তি সরঞ্জাম আমদানি বৃদ্ধিও কানাডার বাণিজ্য কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রেখেছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রফতানি সম্প্রসারণ এবং সম্ভাব্য শুল্কঝুঁকি মোকাবিলায় ব্যবসায়ীদের সহায়তা দিতে সরকার একটি নতুন স্ট্র্যাটেজিক এক্সপোর্ট অফিস গঠনের উদ্যোগ নিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।