ঢাকাSunday , 19 April 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছেন-বিদ্যুৎ, জ্বালানিমন্ত্রী

rising sylhet
rising sylhet
April 19, 2026 4:41 pm
Link Copied!

ads

তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রভাব ফেলছে উল্লেখ করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, ‘একটা যুদ্ধকালীন অবস্থার মধ্যে আমরা আছি।

সারা বিশ্ব তাদের তেলের দাম এডজাস্ট করেছে। এমনকি আমেরিকাও পাঁচ ডলার বাড়িয়েছে। সেখানে যুদ্ধ লাগার পর থেকে ইম্পোর্ট করে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে, সে দাম থেকে নিচে আমরা এখন প্রাইস এডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয় এবং সেটা কিছু বাড়িয়ে সহনীয় লেভেলে থাকতে – এ ব্যবস্থা করেছি।ভর্তুকি প্রসঙ্গে এক প্রশ্নে জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘ভর্তুকি এখনো আছে।

ads

যদি সঠিক হিসাব চান তাহলে আমার মন্ত্রণালয়ে গিয়ে ওখান থেকে হিসাব নেন।যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর ওপর প্রভাব পড়েছে। আমাদের উপরও সেই প্রভাব আছে-’ উল্লেখ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।