ঢাকাSaturday , 7 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়

rising sylhet
rising sylhet
November 7, 2026 3:43 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে অসাধারণ কীর্তি গড়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজের নাম যুক্ত করেছেন তিনি।

গভীর রাতে সিলেটের সড়ক উন্নয়নকাজের অগ্রগতি দেখতে মন্ত্রীর পরিদর্শন

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে পড়ে চাপে ছিল, তখনই দলের হাল ধরেন হৃদয়। দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে একের পর এক রান সংগ্রহ করে শেষ পর্যন্ত পৌঁছে যান দুইশ রানের মাইলফলকে।

এর আগে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছিলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। মুশফিকের ব্যাট থেকে এসেছে তিনটি ডাবল সেঞ্চুরি। অন্যদিকে সাকিব ও তামিম করেছেন একটি করে।

ads

এবার সেই বিশেষ তালিকায় যুক্ত হলো তাওহীদ হৃদয়ের নাম। তাঁর এই অনন্য অর্জন বাংলাদেশের ক্রিকেটে নতুন একটি মাইলফলক হয়ে থাকল।

সিলেটের সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে হৃদয়ের অসাধারণ ইনিংস দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে স্বাগতিকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।