ঢাকাWednesday , 4 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবার বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ

rising sylhet
rising sylhet
November 4, 2026 1:48 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অভিজ্ঞতা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে যাচ্ছেন তিনি।

বিগ ব্যাশের ১৬তম আসরের জন্য মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস। অস্ট্রেলিয়ার পেসার জেসন বেহরেনডর্ফের পরিবর্তে তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

কাঁধের অস্ত্রোপচারের কারণে আসন্ন আসরে খেলতে পারবেন না বেহরেনডর্ফ। তাঁর অনুপস্থিতিতে দলের বোলিং বিভাগকে শক্তিশালী করতেই মুস্তাফিজের ওপর আস্থা রেখেছে রেনেগেডস।

টি-টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের এই পেসারের। কাটার ও গতির বৈচিত্র্যের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

মুস্তাফিজের অন্তর্ভুক্তিতে বিগ ব্যাশে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা দাঁড়িয়েছে তিনে। এর আগে সাকিব আল হাসান ও রিশাদ হোসেন এই টুর্নামেন্টে খেলেছেন। সাকিবও একসময় মেলবোর্ন রেনেগেডসের প্রতিনিধিত্ব করেছেন। অন্যদিকে রিশাদ হোসেন গত আসরে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেছেন এবং এবারও দলটির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন।

মুস্তাফিজকে দলে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ লুক রনকি। তাঁর মতে, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার সামর্থ্য মুস্তাফিজের রয়েছে। বিশেষ করে পাওয়ারপ্লে ও ইনিংসের শেষ পর্যায়ে তাঁর বোলিং দলের জন্য কার্যকর হবে।

রনকির ভাষ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি প্রতিযোগিতায় মুস্তাফিজ নিজেকে কার্যকর ও ম্যাচজয়ী বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর বৈচিত্র্যময় বোলিং দলের প্রয়োজন পূরণ করবে।

ads

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজের অভিজ্ঞতার ঝুলিও বেশ সমৃদ্ধ। ৩৩১টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ৪২৩ উইকেট। বিপিএলের নয়টি আসরে নিয়েছেন ১২১ উইকেট। এ ছাড়া আইপিএলের আটটি আসরেও খেলেছেন তিনি। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেকেই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার।

প্রথমবার বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়ে আনন্দিত মুস্তাফিজও। মেলবোর্ন রেনেগেডসের বিবৃতিতে তিনি জানান, নতুন দলের হয়ে মাঠে নামার জন্য অপেক্ষা করছেন। বিশেষ করে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে নিজের হোম ভেন্যু হিসেবে পাওয়াকে বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি।

তিন ফরম্যাটে ঘরোয়া ক্রিকেট, ছয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে নতুন কাঠামো

নতুন সতীর্থদের সঙ্গে কাজ করার পাশাপাশি নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সাফল্য এনে দিতে চান বাংলাদেশের এই তারকা পেসার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।