ঢাকাFriday , 9 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ

rising sylhet
rising sylhet
October 9, 2026 5:06 pm
Link Copied!

ads

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে । দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা এ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।২০২৬ সালের এ নিয়োগে অনলাইনে আবেদন শুরু হবে ১৩ অক্টোবর থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর বিকাল ৫টা।

 

 

 

 

শুক্রবার (৯ অক্টোবর) সংবাদপত্র ও বাংলাদেশ পুলিশের আনুষ্ঠানিক মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে, এবার ঠিক কতজন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের টেলিটকের https://police.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৩০ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত।

 

 

 

 

আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার বিষয়ে প্রার্থীদের সতর্ক থাকতে হবে।আবেদনের জন্য প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে।

ads

 

 

 

 

এছাড়া, প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। এক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা বয়সসংক্রান্ত শর্ত ও অন্যান্য নির্দেশনা অনুসরণ করতে হবে।নিয়োগ বিজ্ঞপ্তিতে পুরুষ ও নারীর প্রার্থীদের জন্য পৃথক শারীরিক যোগ্যতার শর্ত রাখা হয়েছে। সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। তবে, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে।

 

 

 

 

 

নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বিশেষ কোটার নারী প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। নারী ও পুরুষ-উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ সদর দপ্তর। আবেদনপত্রে ভুয়া, মিথ্যা বা ভুল তথ্য দেওয়া কিংবা কোনো তথ্য গোপন করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা হবে।এমনকি নিয়োগ পাওয়ার পরও কোনো প্রার্থীর দেওয়া তথ্য অসত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এ কারণে আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত ভালোভাবে পড়ে নেওয়া এবং সঠিক তথ্য দিয়ে ফরম পূরণের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে আবেদন ফি জমা দিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।