ঢাকাFriday , 9 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হাত-পা বাঁধা এক গৃহবধূর মরদেহ উদ্ধার

rising sylhet
rising sylhet
October 9, 2026 7:13 pm
Link Copied!

ads

সীতাকুণ্ডে বিদ্যালয়-সংলগ্ন জমির আইল থেকে হাত-পা বাঁধা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

 

ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তার দুই হাত সামনের দিকে কাপড় দিয়ে বাঁধা ছিল এবং গলায় পেঁচানো ছিল ওড়না। বিকেল ৪টা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বিদ্যালয়-সংলগ্ন জমির আইলে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

ads

 

 

 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর হাতে শাখা থাকায় তাকে সনাতন ধর্মাবলম্বী বলে ধারণা করা হচ্ছে। তার দুই হাত সামনের দিকে কাপড় দিয়ে বাঁধা ছিল এবং গলায় ওড়না প্যাঁচানো ছিল।

 

 

 

তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংগ্রহের কাজ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।