রাইজিংসিলেট- ফেসবুকে পুরোনো পোস্ট দ্রুত মুছবেন বা লুকাবেন যেভাবে। ফেসবুক আমাদের স্মৃতিগুলোকে বারবার সামনে নিয়ে আসে। তবে সব স্মৃতি সবার জন্য প্রকাশ্যে রাখা সবসময় স্বস্তিদায়ক নয়। ব্যক্তিগত গোপনীয়তা ও অনলাইন ইমেজ ঠিক রাখতে অনেক সময় পুরোনো পোস্ট মুছে ফেলা বা লুকিয়ে রাখা প্রয়োজন হয়ে পড়ে। ভালো বিষয় হলো, ফেসবুকে এই কাজগুলো এখন বেশ সহজেই করা যায়।
প্রথমে প্রোফাইল যাচাই করুন
শুরুতেই দেখে নিন আপনার প্রোফাইল অন্যদের কাছে কেমন দেখায়। এজন্য প্রোফাইলে গিয়ে তিন ডট মেনুতে ক্লিক করে “View As” অপশন ব্যবহার করুন। এতে পাবলিক হিসেবে কোন পোস্টগুলো দেখা যাচ্ছে তা একসঙ্গে দেখতে পারবেন। এরপর সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন পোস্ট রাখা উচিত, আর কোনগুলো সরিয়ে ফেলবেন।
একে একে পোস্ট মুছবেন যেভাবে
যে পোস্টটি মুছতে চান, সেটি ওপেন করে ডান পাশে থাকা তিন ডট মেনুতে ক্লিক করুন। এরপর “Move to Archive” অথবা “Move to Trash” অপশন বেছে নিন।
- Move to Archive: পোস্টটি টাইমলাইন থেকে সরিয়ে ফেলবে, তবে ভবিষ্যতে চাইলে আবার ফিরিয়ে আনতে পারবেন।
- Move to Trash: পোস্টটি ৩০ দিনের জন্য ট্র্যাশে থাকবে, এরপর স্থায়ীভাবে মুছে যাবে।
পোস্ট হাইড বা লুকিয়ে রাখবেন যেভাবে
সব পোস্ট মুছে ফেলার দরকার নেই। চাইলে সেগুলো হাইড করে রাখতে পারেন। এজন্য পোস্টের তিন ডট মেনু থেকে “Edit Audience” নির্বাচন করুন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালন
- “Only Me” করলে পোস্টটি শুধু আপনি দেখতে পারবেন।
- “Friends except…” অপশন দিয়ে নির্দিষ্ট কিছু মানুষ থেকে লুকানো যায়।
- “Custom” ব্যবহার করে আরও নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদে সিলেটি প্রার্থীদের লড়াই
নিজের ফেসবুক প্রোফাইল নিয়মিত পর্যালোচনা করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সহজ হয়। তাই সময় নিয়ে পুরোনো পোস্টগুলো গুছিয়ে রাখা একটি ভালো অভ্যাস হতে পারে।