ঢাকাFriday , 5 June 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে ‘বিদ্রোহী’ পোস্ট দিয়ে আলোচনা সৃষ্টি করেছেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক

rising sylhet
rising sylhet
June 5, 2026 4:09 pm
Link Copied!

ads

বক্তব্যের সুযোগ না পেয়ে অসৌজন্যমূলক আচরণের দায়ে আনুষ্ঠানিকভাবে সতর্কবার্তা পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে ‘বিদ্রোহী’ পোস্ট দিয়ে আলোচনা সৃষ্টি করেছেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আফসান।

 

 

গত ৩১ মে মহানগর বিএনপি আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে উপস্থিত নেতাদের সামনে আফসান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও আক্রমণাত্মক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।দায়িত্বশীল পদে থেকে প্রকাশ্য কর্মসূচিতে এমন আচরণ দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক সংস্কৃতির পরিপন্থি এবং এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে বুধবার মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়।

 

 

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তাকে সংযত আচরণ করার আহ্বান জানায় বিএনপি নেতৃত্ব।এই কঠোর সতর্কবার্তা পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার (৪ জুন) নিজের ফেসবুক স্ট্যাটাসে কবি কাজী নজরুল ইসলামের কবিতা উদ্ধৃত করে আফসান লেখেন- ‘বিদ্রোহী মানে কাউকে না মানা নয়, যা বুঝি না মাথা উঁচু করে তা বুঝি না বলা।

ads

 

 

 

স্বাধীনমনা ও সত্যবাদী মনোভাব প্রকাশের জন্য ব্যবহৃত কবিতার এই চরণ দুটোকে কেন্দ্র করে আফসানের সমর্থকরা বিষয়টিকে ‘নির্ভীক ও সত্যবাদী উচ্চারণ’ হিসেবে দেখছেন এবং অন্যদিকে সমালোচকরা এটিকে ‘দলীয় শৃঙ্খলার বেড়াজাল উপেক্ষা’ বলে আখ্যায়িত করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।