ঢাকাSunday , 11 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে পড়াশোনার সুযোগ, মিলবে মাসে এক হাজার ইউরো বৃত্তি

rising sylhet
rising sylhet
October 11, 2026 3:22 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- ফ্রান্সে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ দিচ্ছে প্যারিসের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান একোল নর্মাল সুপেরিয়র (ইএনএস)। ‘ইএনএস সিলেকশন স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াও আবাসন সুবিধা ও প্রতি মাসে এক হাজার ইউরো করে ভাতা পাবেন। বাংলাদেশের শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৬।

বৃত্তির সুযোগ-সুবিধা

এ কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি আবাসনের ব্যবস্থা এবং মাসিক এক হাজার ইউরো ভাতা দেওয়া হবে। বৃত্তির মেয়াদ তিন বছর। বিজ্ঞান বিভাগে ১০টি এবং সাহিত্য বিভাগে ১০টি আসন বরাদ্দ রয়েছে।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

বৃত্তির আওতায় মানবিক, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

মানবিক ও সামাজিক বিজ্ঞানের বিষয়গুলোর মধ্যে রয়েছে ইতিহাস, দর্শন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, আইন, ভূগোল, ভাষাতত্ত্ব, সাহিত্য, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, চলচ্চিত্র ও থিয়েটার অধ্যয়ন, শিল্পকলার ইতিহাস, সংগীততত্ত্ব এবং জ্ঞানীয় বিজ্ঞান।

অন্যদিকে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জীববিজ্ঞান, রসায়ন, ভূবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, গণিত ও পদার্থবিজ্ঞানের মতো বিষয়ে পড়ার সুযোগ পাবেন।

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম সিলেটের হিরা

ads

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং বয়স ২৬ বছরের নিচে থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও সনদ থাকতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি এবং বৃত্তি-সংক্রান্ত অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সময় অনলাইন ফরমের সঙ্গে হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্ট এবং এক থেকে তিন পৃষ্ঠার মোটিভেশন লেটার জমা দিতে হবে। এ ছাড়া দুই থেকে চারটি সুপারিশপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে গবেষণাকর্মের বিবরণ দিতে হবে। প্রয়োজনীয় নথিগুলো পিডিএফ ফরম্যাটে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।

সিলেটে কোন রোগে ঝরছে শিশুদের প্রাণ? একদিনেই মৃত্যু আরও ৩ শিশুর

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত যোগ্যতা, আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় নথির তথ্য জানতে একোল নর্মাল সুপেরিয়রের “অফিশিয়াল ওয়েবসাইটে”ভিজিট করা যাবে।

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৬।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।