ঢাকাSaturday , 21 February 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বকেয়া ও জ্বালানি আমদানির চাপ ‘অ গ্নি প রী ক্ষা’: বিদ্যুৎমন্ত্রী

rising sylhet
rising sylhet
February 21, 2026 2:37 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পূর্ববর্তী সময়ের বিপুল বকেয়া এবং সামনে প্রয়োজনীয় জ্বালানি আমদানির সমন্বয় করা তাঁর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। তিনি জানান, এ পরিস্থিতি মোকাবিলা করে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে।

মন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো সিরাজগঞ্জে এসে শুক্রবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বর্তমানে মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার হলো রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং আসন্ন কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল সামাল দেওয়া। বিষয়টি জটিল হলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তবে প্রযুক্তিগত কারণে মাঝে মধ্যে সাময়িক বিভ্রাট ঘটতে পারে বলেও জানান তিনি।

ads

রাজনৈতিক প্রসঙ্গে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মন্ত্রিসভায় যেমন আত্মীয়তার সম্পর্ক থাকা সত্ত্বেও দায়িত্ব পালনের নজির ছিল, তেমনি বর্তমান সময়েও দায়িত্ব পালনে যোগ্যতা ও আস্থাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সিরাজগঞ্জের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।