ঢাকাFriday , 18 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ

rising sylhet
rising sylhet
September 18, 2026 4:45 pm
Link Copied!

ads

আবারও ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে দেখা হচ্ছে দুই দলের।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। এর ফলে আগামী ২০ সেপ্টেম্বর এশিয়ান গেমস নারী ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

এর আগে নারী এশিয়া কাপে ভারতের কাছে ৪২ রানে হেরে বিদায় নিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। এবারও শক্তিশালী ভারতীয় দলের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বাংলাদেশকে।

ads

ভারত-জাপান ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায় জাপান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।অন্যদিকে চীনের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে মাঠ ভেজা থাকার কারণে পরিত্যক্ত হয়।

ম্যাচ না হওয়ায় র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে জায়গা পায় বাংলাদেশ।ভারত ও বাংলাদেশের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর করোগি স্পোর্টস পার্কে। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।একই দিনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও এশিয়ান গেমস নারী ক্রিকেটের ফাইনাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।