ঢাকাWednesday , 30 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বন্যা মোকাবেলায় সরকার স্থায়ী সমাধানের পথে এগুচ্ছে-বাণিজ্যমন্ত্রী

rising sylhet
rising sylhet
September 30, 2026 4:05 pm
Link Copied!

ads

নদী ভাঙন ও বন্যা মোকাবেলায় সরকার স্থায়ী সমাধানের পথে এগুচ্ছে বলেছেন,বাণিজ্যমন্ত্রী ও সিলেট- ১ আসনের সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির। সুরমা ও কুশিয়ার ভাঙন প্রবণ এলাকাগুলোতে নদীর তীর সংরক্ষণ, পূণঃখনন ও সমন্বিত পানি ব্যবস্থপনায় বাস্তবায়ন হচ্ছে দীর্ঘ মেয়াদী একাধিক প্রকল্প।

 

 

 

তিনি বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে সিলেট সদর উপজেলার কানিশাইলে সুরমা নদীর ডান তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।বাংলাদেশ পানি উন্নন বোর্ডের বাস্তবায়নাধীন সুরমা কুশিয়ারার নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি ব্যবস্থাপনায় প্রকল্পের প্রথম পর্যায়ে আওতায় এই প্রতিরক্ষা কাজ শুরু হয়েছে।

ads

 

 

 

 

 

এসময় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সুরমা নদী ভাঙন প্রতিরোধ ও বন্যা ঠেকাতে সিলেটের মিররচক, মেন্দিবাগ, কানিশাইল, টুকেরবাজার ও মীরেরগাঁওয়ে নদীতীর প্রতিরক্ষার কাজ শুরু হয়েছে। এসব প্রকল্প শেষ হলে সিলেটের সার্বিক বন্যা প্রতিরোধ আরও কার্যকর হবে।

 

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুসহ স্থানীয় জনসাধারণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।