ঢাকাSaturday , 28 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাবার লাশ দাফনের পরে জন্ম নিলো মেয়ে, বাবার শেষ যাত্রায় দেখা হলো না বাবা-মেয়ের

rising sylhet
rising sylhet
January 28, 2023 7:43 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- বাবার লাশ দাফনের পরে জন্ম নিলো মেয়ে, বাবার শেষ যাত্রায় দেখা হলো না বাবা-মেয়ের। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে দাফন করা হয় কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান মনির আর সন্ধ্যায় চকরিয়া পৌর শহরের ম্যাক্স হাসপাতালে শাহজাহান মনিরের স্ত্রী রুশনি জান্নাত মেয়ের জন্ম দেন।

বাবার লাশ দাফনের সাড়ে আট ঘণ্টা পর জন্ম নিলো মেয়ে। তাই বাবার শেষ যাত্রায় দেখা হলো না মেয়ের।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান শাহজাহান মনির। এর
কয়েক মাস আগে শাহজাহান মনিরের লিভার ক্যান্সার ধরা পড়ে। ভারতের হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসক তাকে কেমোথেরাপির পরামর্শ দেন। দেশে ফিরে চট্টগ্রামে ছয়টি কেমোথেরাপি নেন তিনি। অবস্থার অবনতি হলে আবার হায়দরাবাদে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার দেশে ফেরেন।

ads

শাহজাহানের স্ত্রী রুশনি জান্নাত জানান, তাদের আড়াই বছর বয়সী আরেকটি মেয়েশিশু আছে। দুই মেয়েকে নিয়ে কীভাবে সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় তিনি। কারণ তাদের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ জানুয়ারি শাহজাহান মিয়ার সঙ্গে স্ত্রী রুশনি জান্নাতের বিয়ে হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।