ঢাকাSunday , 7 June 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের চারদিন পর বাইক দু র্ঘ ট না য় যুবকের মৃ ত্যু, বন্ধু আ হ ত

rising sylhet
rising sylhet
June 7, 2026 2:25 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- বিয়ের চারদিন পর বাইক দু র্ঘ ট না য় যুবকের মৃ ত্যু, বন্ধু আ হ ত। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমুন ইসলাম ওরফে সাগর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু রিফাত গুরুতর আহত হয়েছেন।

 

 

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরএলাহী-গাঙচিল সড়কের জহিরের খামার এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।পরদিন শনিবার সকালে চরএলাহী ইউনিয়নের নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাগর ওই এলাকার সৌদি প্রবাসী বেলাল হোসেনের ছেলে। মাত্র চারদিন আগে, ২ জুন তিনি তার খালাতো বোনকে বিয়ে করেন।

দুর্ঘটনার দিন রাতে তিনি বন্ধু রিফাতকে নিয়ে মোটরসাইকেলে করে চরএলাহী বাজারে ঘুরতে বের হন। ফেরার পথে জহিরের খামার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন।

ads

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেন। পরে সাগরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়, কিন্তু পথেই তার মৃত্যু হয়। আহত রিফাত বর্তমানে নোয়াখালীর মাইজদীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসী জানান, অল্প সময়ের ব্যবধানে সাগরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিলেট লিচু বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড়, কেজি ১৮০ থেকে ২৫০ টাকা
এ বিষয়ে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে পরিবার থেকে অবহিত করা হয়নি, তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।