ঢাকাSunday , 18 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

জৈন্তাপুরে চা শ্রমিকদের জন্য ১,৭০০ শাড়ি, ২১ পূজামণ্ডপে চাল সহায়তা

rising sylhet
rising sylhet
October 18, 2026 1:27 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট: চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, তাঁদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং চা-বাগান এলাকায় নিরাপদ পানির সংকট সমাধানে সরকারি উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের হাবিবনগর চা বাগান পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত শাড়ি ও চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চা শ্রমিকদের সমস্যাগুলো কার্যকরভাবে সমাধান করতে তাঁদের প্রতিনিধি, শ্রমিকনেতা ও পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে বাস্তব চাহিদা নির্ধারণ করতে হবে। তাঁদের মতামতকে গুরুত্ব দিয়েই ভবিষ্যতে উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হবে।

চা-বাগান এলাকার প্রাথমিক শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের বিষয়টিও প্রচলিত নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হবে বলে জানান তিনি। আগামী পাঁচ বছরে ধাপে ধাপে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করার কথাও উল্লেখ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে চা শ্রমিকদের মধ্যে মোট ১ হাজার ৭০০টি শাড়ি বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এর পাশাপাশি জৈন্তাপুর উপজেলার ২১টি পূজামণ্ডপে চাল সহায়তা দেওয়া হয়েছে।

দুর্গাপূজার আনন্দ চা শ্রমিকদের সঙ্গে ভাগ করে নিতে এবং পূজামণ্ডপগুলোর আয়োজনকে আরও প্রাণবন্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিকেল ৩টার দিকে মন্ত্রী হাবিবনগর, আহমদনগরসহ কয়েকটি চা-বাগান ও পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি শ্রমিকদের হাতে শাড়ি তুলে দেওয়ার পাশাপাশি পূজার প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, হাবিবনগর ও আহমদনগর চা বাগানের শ্রমিকদের জন্য ৩৫০টি, লালাখাল চা বাগানে ৩০০টি এবং শ্রীপুর চা বাগানে ২০০টি শাড়ি বরাদ্দ করা হয়েছে। অন্যান্য বাগানের শ্রমিকদের জন্য বরাদ্দসহ সব মিলিয়ে ১ হাজার ৭০০টি শাড়ি বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ads

আমরা জুলাই যু দ্ধা সিলেট জেলা শাখার নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল

অন্যদিকে, দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ২১টি পূজামণ্ডপে প্রতিটিতে ৫৭০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এর আগে সরকারি বরাদ্দের আওতায় প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি করে চাল সরবরাহ করা হয়েছিল। এবারের অনুষ্ঠানে মন্ত্রীর পক্ষ থেকেও অতিরিক্ত চাল সহায়তা দেওয়া হয়।

দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দেশের নাগরিক। শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা জরুরি।

সিলেটে বাস-মোটরসাইকেল সং ঘ র্ষে নিহত ফরহাদ

অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদের সিএ তাপস চন্দ্র পাল অনুষ্ঠান পরিচালনা করেন। এ ছাড়া প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চা-বাগানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি এবং বিভিন্ন চা-বাগানের পঞ্চায়েত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।