ঢাকাWednesday , 25 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাশুড়িকে নিয়ে উধাও জামাই, মাথায় হাত শ্বশুরের

rising sylhet
rising sylhet
January 25, 2023 5:06 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- শাশুড়িকে নিয়ে উধাও জামাই, মাথায় হাত শ্বশুরের,ঘটনাটি পাঁচ দিন আগের হলেও বুধবার (২৫ জানুয়ারি) জানাজানি হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়ের জামাইকে নিয়ে শাশুড়ি হাফিজা বেগম (৩৮) উধাও হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ওই গ্রামের মন্টু খাঁর ছেলে সুলতান খাঁ (২৫) দুই মাস আগে একই গ্রামের আলম সেখ ও হাফিজা খাতুন (৩৮) দম্পতির মেয়ের বিয়ে হয়। তবে বিয়ের আগে থেকেই সুলতান ও আশার মায়ের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে জানাজানি হলে মেয়ে আশাকে সুলতানের সঙ্গে তড়িঘড়ি করে বিয়ে দেন।

ads

আলম সেখ বলেন, ‘ঘুম থেকে উঠে দেখি স্ত্রী বাড়িতে নাই। খোঁজ মিলছে না জামাইয়েরও। পরে জানতে পারি আমার স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জামাইয়ের। সুযোগ পেয়ে পালিয়ে গেছে তারা।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, জামাই ও শাশুড়িকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাটি শুক্রবার রাতে ঘটলেও বিষয়টি আজ জানাজানি হয়েছে। এখন শাশুড়ি ও জামাইকে খোঁজাখুঁজি করছে উভয়ের আত্মীয় স্বজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।