ঢাকাThursday , 24 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন যানজটহীন হিসেবে গড়ে তুলতে বিশেষ অভিযান

rising sylhet
rising sylhet
September 24, 2026 5:42 pm
Link Copied!

ads

পর্যটন নগরী শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, ফুটপাত দখলমুক্ত এবং যানজটহীন হিসেবে গড়ে তুলতে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার ব্যস্ততম স্টেশন রোড ও হবিগঞ্জ রোডে যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন।

 

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে চলাচলে বিঘ্ন ঘটানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে মোট ৯টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

 

 

 

পৌরসভা সূত্রে জানা গেছে, রাস্তা ও ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা পরিচালনা এবং পথচারীদের চলাচলে বাধা সৃষ্টির অপরাধে ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী ৮টি দোকানকে ২ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের মাধ্যমে ভোক্তা স্বাস্থ্যঝুঁকি তৈরির অপরাধে ‘শ্যামা বেকারি’কে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ads

 

 

অভিযান শেষে পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এই শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল ও আধুনিক হিসেবে গড়ে তুলতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তবে একটি বাসযোগ্য ও সুন্দর শহর পেতে হলে ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের সচেতনতা ও আইন মেনে চলার বিকল্প নেই।

 

 

 

জনস্বার্থে ও নাগরিক সুবিধা সুনিশ্চিত করতে এ ধরনের সমন্বিত অভিযান সামনে আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।