ঢাকাSaturday , 29 August 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সবচেয়ে বেশি লোডশেডিংয়ের পূর্বাভাস

rising sylhet
rising sylhet
August 29, 2026 7:07 pm
Link Copied!

ads

বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় আজ শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পিক সময়ে সারা দেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে ঢাকা অঞ্চলে। এ অঞ্চলে সন্ধ্যার পিক সময়ে ৬৯৮ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে।

 

 

 

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন অঞ্চলেই আজ সন্ধ্যায় বিদ্যুতের ঘাটতির কারণে লোডশেডিংয়ের চাপ থাকবে।পিজিসিবির তথ্য বলছে, সন্ধ্যার পিক সময়ে ঢাকায় ৬৯৮ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে। এরপর ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে ৩৫০ মেগাওয়াট করে লোডশেডিং হতে পারে।

 

 

 

 

কুমিল্লায় ৩১৫, রাজশাহীতে ৩০০ এবং রংপুরে ২৫০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।এছাড়া চট্টগ্রাম অঞ্চলে ১৯০, সিলেটে ১৫০ এবং বরিশালে ১০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে পিজিসিবি।অঞ্চলভিত্তিক পূর্বাভাস বিশ্লেষণে দেখা যায়, ঢাকার পর ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা বেশি হতে পারে।

ads

 

 

 

 

এরপর রয়েছে কুমিল্লা ও রাজশাহী অঞ্চল।উল্লেখ্য, সন্ধ্যার পিক সময়ে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ঘাটতির কারণে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের চাপ থাকবে। বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় আজও এর প্রভাব পড়তে পারে গ্রাহকদের দৈনন্দিন বিদ্যুৎ ব্যবহারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।