ঢাকাSunday , 19 July 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অবৈধভাবে বালু উত্তোলনের অ ভি যোগে একজন আ ট ক

rising sylhet
rising sylhet
July 19, 2026 1:57 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সবুজ মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জগৎ জ্যোতি দাসের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় ভোলাগঞ্জ সাদাপাথর রিসোর্টের পেছনে ধলাই নদীতে নৌকা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সবুজ মিয়াকে আটক করা হয়।

আটক ব্যক্তি ভোলাগঞ্জ গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ads

অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।