ঢাকাWednesday , 25 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নতুন অফিস উদ্বোধন করলো নভোএয়ার

rising sylhet
rising sylhet
January 25, 2023 6:45 pm
Link Copied!

ads

সিলেটে নতুন সেলস অফিস চালু করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বুধবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় মহানগরের চৌহাট্টা ফিরোজ সেন্টারের দ্বিতীয় তলায় অফিসের উদ্বোধন করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) মফিজুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, আটাব সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, নভোএয়ারের হেড অব মার্কেটিং মেসবাহ-উল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এ এইচ চৌধুরী সেলিম, মাকসুদ আলমসহ নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ads

অফিস উদ্বোধন শেষে আগত অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন নভোএয়ারের এমডি ক্যাপ্টেন (অব.) মফিজুর রহমান। এসময় তিনি বলেন- আগামী বছর সিলেট-কক্সবাজার নভোয়ার ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।