ঢাকাMonday , 8 June 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি রক্ষায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
June 8, 2026 6:03 pm
Link Copied!

ads

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বক্তব্যে সীমান্তবর্তী এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতৃত্ব এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে নিয়মিত সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আইন মেনে চলা এবং সম্ভাব্য যে কোনো সংঘাত এড়াতে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি সীমান্ত এলাকার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলেও উল্লেখ করেন।

 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৬ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। তিনি সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

সভায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা সীমান্ত এলাকার বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। রাজনৈতিক নেতৃবৃন্দ শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রশাসনের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ads

 

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। তিনি উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

 

 

বিজিবির সঙ্গে সীমান্তবর্তী সিলেট জেলায় আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন

সভাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।