ঢাকাTuesday , 29 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে অ ভি যান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ

rising sylhet
rising sylhet
September 29, 2026 4:28 pm
Link Copied!

ads

 সীমান্তে অভিযান চালিয়ে একাত্তর লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এসব পণ্য জব্দ করা হয় বলে নিশ্চিত করেছে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

 

 

 

বিজিবি জানায়, সিলেটের বাংলাবাজার, লাফার্জ, বিছাকান্দি, শ্রীপুর, প্রতাপপুর এবং তামাবিল বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, মদ, শাড়ি, জিরা চকোলেট, মোটরসাইকেল জব্দ করে।জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭১ লাখ ৩৩ হাজার ৯শ’ ৮০ টাকা।

ads

 

 

 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, দেশের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও জানান, জব্দকৃত পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।