ঢাকাSunday , 27 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সোমবার জৈন্তাপুর ও গোয়াইনঘাটের কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

rising sylhet
rising sylhet
September 27, 2026 9:50 pm
Link Copied!

ads

 প্রয়োজনীয় মেরামত কাজের জন্য সোমবার (২৮ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

 

এক বিজ্ঞপ্তিতে রবিবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (জৈন্তাপুর)। তারা জানায় সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ads

 

 

 

জৈন্তাপুর আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, সড়ক উন্নয়ন কাজের জন্য ও ১১ কেভি জাফলং ফিডার বিভাজনের জন্য আলুবাগান থেকে মামার বাজার পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ শেষ হয়ে গেলে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।

 

 

 

সাময়িক এই অনাকাংখিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।