ঢাকাMonday , 12 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদির বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

rising sylhet
rising sylhet
October 12, 2026 1:46 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে হামলার খবরের পর দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম সিলেটের হিরা

সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক ব্যুরোর ‘ট্রাভেলগভ’ অ্যাকাউন্ট জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলার ঘটনা সম্পর্কে তারা অবগত। একই সময়ে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তাদের রিয়াদ, জেদ্দা ও দাম্মামের বিমানবন্দর ব্যবহার করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে। তাই যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ads

ট্রাম্পের আয়োজিত নৈশভোজে ছবি ফেসবুক পেজে শেয়ার করেছে মার্কিন দূতাবাস

বিমান চলাচল ব্যাহত হলে বিকল্প যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ি, ট্রেন ও বাস ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সূত্র: আল জাজিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।