ঢাকাTuesday , 28 July 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও ধারণ করে তা পরিবার ও বন্ধুদের কাছে পাঠান স্বামী

rising sylhet
rising sylhet
July 28, 2026 7:04 pm
Link Copied!

ads

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও ধারণ করে তা পরিবার ও বন্ধুদের কাছে পাঠান স্বামী । পরকীয়ার অভিযোগে ২৩ বছর বয়সী এক নারীকে হত্যা করেছে তার স্বামী। হত্যার সময় স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে তীব্র মৃত্যুযন্ত্রণার ভিডিও ধারণ করে তা পরিবার ও বন্ধুদের কাছে পাঠান এই পাষাণ স্বামী। এ সময় ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে মেয়ের শেষ মুহূর্তের অসহায়ত্বও দেখান তিনি।

 

 

 

 

মঙ্গলবার (২৮ জুলাই) এই হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী প্রবীণ জিগালুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম ভাগ্যশ্রী জিগালুর। রোববার (২৬ জুলাই) ভারতের কর্ণাটকের বাগালকোট জেলায় গালাগালি গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রবীণ প্রথমে একটি কাঠের গুঁড়ি দিয়ে স্ত্রীকে মারধর করেন। পরে বাড়ির ভেতরে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেন তাকে।

 

 

 

পুলিশের মতে, ভাগ্যশ্রী তখনও জীবনের জন্য লড়াই করছিলেন। সেই অবস্থায় প্রবীণ তার স্ত্রীর ভিডিও ধারণ করেন এবং কয়েকজন বন্ধু ও আত্মীয়ের কাছে পাঠান। শুধু তাই নয়, ভিডিও কলে স্ত্রীর বাবা-মাকে যুক্ত করে মেয়ের শেষ মুহূর্ত দেখান।তদন্তে আরও জানা গেছে, দাম্পত্য কলহের কারণে প্রায় দুই মাস আগে ভাগ্যশ্রী স্বামীর বাড়ি ছেড়ে বাবা-মায়ের কাছে চলে গিয়েছিলেন। পরে শান্তিপূর্ণভাবে সংসার করার আশ্বাস দিয়ে প্রবীণ তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। কিন্তু বাড়িতে ফেরার দিনই সন্ধ্যায় তাকে হত্যা করা হয়।

ads

 

 

 

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, সবুজ রঙের একটি ওড়নায় ঝুলন্ত অবস্থায় প্রাণে বাঁচার চেষ্টা করছেন ভাগ্যশ্রী। তার পায়ের নিচে একটি খাট ছিল, যেখানে নামার জন্য প্রাণপণ চেষ্টা করছিলেন এবং ঘরের দেয়ালে বিয়ের সময় লেখা দম্পতির নামও দেখা যায়।

 

 

 

খবর পেয়ে বিলাগি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। পরে অভিযুক্ত প্রবীণ জিগালুরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যার আগে কী ঘটেছিল এবং পরকীয়ার সন্দেহের অভিযোগের সত্যতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।