ঢাকাTuesday , 6 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্বস্তির খবর দিয়েছে বিআরটিএ

rising sylhet
rising sylhet
October 6, 2026 5:30 pm
Link Copied!

ads

স্বস্তির খবর দিয়েছে বিআরটিএ।মোটরসাইকেল ও গাড়ির মালিক-চালকদের জন্য বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়ানো হয়েছে।

 

 

 

 

বিআরটিএর সাম্প্রতিক জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে মোটরযান মালিক ও চালকরা বকেয়া কাগজপত্র হালনাগাদ করে নেওয়ার বিশেষ সুযোগ পাচ্ছেন। নির্ধারিত এই সময়ের মধ্যে অতিরিক্ত কোনো জরিমানা ছাড়াই শুধু মূল কর ও প্রযোজ্য ফি জমা দিয়ে ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা যাবে।

ads

 

 

 

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটরসাইকেল বা গাড়ি বিক্রির পর নতুন মালিকের নামে মালিকানা পরিবর্তন না করলে পুরনো মালিককে বড় ধরনের আইনি ও আর্থিক বিপদে পড়তে হতে পারে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। মালিকানা বদল না হলে অগ্রিম আয়কর, অতিরিক্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জের মতো আর্থিক দায় পুরনো মালিককেই বহন করতে হয়। তবে ভোগান্তি কমাতে বিআরটিএ সার্ভিস পোর্টালের মাধ্যমে এখন ঘরে বসেই অনলাইনে মালিকানা পরিবর্তনের আবেদন ও ফি পরিশোধের সুবিধা চালু রেখেছে।

 

 

 

 

ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কাটার ব্যবস্থা-সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সে দোষসূচক পয়েন্ট কাটার বিধানও কার্যকর রয়েছে। আইন অনুযায়ী প্রতিটি লাইসেন্সের বিপরীতে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে এবং ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি লাইসেন্স থেকে পয়েন্ট কেটে নেওয়া হয়। তাই যেকোনো ধরনের আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে গাড়ি বা মোটরসাইকেলের কাগজপত্র, লাইসেন্স এবং মালিকানা সংক্রান্ত তথ্য দ্রুত হালনাগাদ করার পরামর্শ দিয়েছে বিআরটিএ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।