রাইজিংসিলেট- জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং ১২ তারিখ হতে পারে পরিবর্তনের সূচনা। তিনি বলেন, যারা আল্লাহ তায়ালার ওপর ভরসা করে চলে, তারা অশুভ আশঙ্কায় আতঙ্কিত হয় না।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে সামান্য বিষয় নিয়ে সহিংসতা হবে না, সমাজে নোংরামি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে না। রাজনীতির নামে মানুষ হত্যা হলে সেই রাজনীতিকে তারা ঘৃণা করে।
এদিকে, গত ২৮ জানুয়ারি বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন। রোববার দুপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার কবর জেয়ারত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।