ঢাকাSaturday , 14 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

২৬ বছর যুক্তরাজ্যে বসবাস, তবুও স্থায়ী হওয়ার অনুমতি পেলেন না অন্ধ নাইজেরীয় নারী

rising sylhet
rising sylhet
November 14, 2026 5:23 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- যুক্তরাজ্যে দীর্ঘ ২৬ বছর ধরে বসবাস করেও স্থায়ীভাবে থাকার অনুমতি পাননি ৬৭ বছর বয়সী নাইজেরীয় নারী কমফোর্ট। উল্টো চিকিৎসার প্রয়োজনে তাকে এমন একটি দেশে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যে দেশে তিনি কখনো বসবাস তো দূরের কথা, ভ্রমণও করেননি। দেশটি ভারত।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালে যুক্তরাজ্যে আসার কিছুদিন পর অ্যাকিউট গ্লুকোমায় আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান কমফোর্ট।

দীর্ঘদিন দেশটিতে বসবাসের পর ২০২২ সালে তিনি সাময়িকভাবে থাকার অনুমতি পান। নিয়ম অনুযায়ী, প্রতি ৩০ মাস অন্তর ভিসা নবায়ন করে ১০ বছর পর স্থায়ী বসবাসের আবেদন করার সুযোগ ছিল তার।

কিন্তু যুক্তরাজ্যের নতুন অভিবাসননীতির কারণে তার স্থায়ী বসবাসের অনুমতি পেতে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। এমনকি তাকে প্রায় ২০ বছর পর্যন্ত ভিসা নবায়নের প্রক্রিয়ায় থাকতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কমফোর্টের বয়স ও শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিবাসন অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিফিউজি অ্যান্ড মাইগ্র্যান্ট জাস্টিস তার দ্রুত স্থায়ী বসবাসের অনুমতির আবেদন জানায়। তবে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সেই আবেদন নাকচ করে দেয়।

সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা

ads

প্রত্যাখ্যানের চিঠিতে বলা হয়, নাইজেরিয়ায় দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য প্রয়োজনীয় সেবা রয়েছে। পাশাপাশি ভারতে চিকিৎসার পর্যাপ্ত সুযোগ-সুবিধা আছে বলেও উল্লেখ করা হয়।

তবে কমফোর্টের কাছে যুক্তরাজ্যই এখন নিজের বাড়ি। সেখানে তার বন্ধু, গির্জার সঙ্গে সম্পৃক্ততা এবং স্বেচ্ছাসেবামূলক কাজের সম্পর্ক রয়েছে। কখনো না যাওয়া ভারতে ফিরে যাওয়ার পরামর্শ পেয়ে তিনি হতাশা প্রকাশ করেছেন।

এ ঘটনায় সরকারের অভিবাসননীতি নিয়ে সমালোচনা করেছেন তাকে সহযোগিতা করা সংগঠনের কর্মকর্তা নিক বেলস। তার মতে, বয়স্ক ও অসহায় অভিবাসীদের ক্ষেত্রে মানবিক বিবেচনার পরিবর্তে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে।

সিলেটে হচ্ছে ১২০০ শয্যার হাসপাতাল, নির্মাণ হবে বিশেষায়িত শিশু হাসপাতালও

এদিকে চিঠিতে ভুল তথ্য থাকার বিষয়টি সংশোধন করে কমফোর্টকে নতুন চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।