ঢাকাSaturday , 14 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মুসলিম চ্যারিটি ইউকে’র উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী কৃতী শিক্ষার্থী মৌমিকে সংবর্ধনা প্রদান

rising sylhet
rising sylhet
November 14, 2026 8:37 pm
Link Copied!

ads

মুসলিম চ্যারিটি ইউকে এর উদ্যোগে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৪ নভেম্বর শনিবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিসএ্যাবল্ড কমিউনিটি এডভান্সমেন্ট ফাউন্ডেশন (ডিকেফ)’র মহাসচিব সৈয়দ মাহমুদুল হক এর সভাপতিত্বে ও গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুসলিম চ্যারিটি ইউকে ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর ফজলুল করিম, অটিজম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল গনি হিমন, ডিকেফ’র কোষাধ্যক্ষ দিদার আহমদ, জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য ববি বেগম, অভিভাবক রোকেয়া বেগম, শিক্ষক মলয় রায়, আফজাল শিকদার, স্বরুফা বেগম, সমিরঞ্জন বিশ্বাস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি। উপস্থিত ছিলেন সহায়ককর্মী নুরজাহান, শিক্ষার্থী তোফায়েল হোসেন সুয়েব, অহনা বেগম, আফসানা আক্তার মুন্নি, জুই রানী দাশ, রাদিয়া জান্নাত তালুকদার, রেশমা আক্তার রিয়া, তাছকিয়া জান্নাত ইশা প্রমুখ।

ads

অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি-কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা ও উপহার প্রদান করেন মুসলিম চ্যারিটি ইউকে ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর ফজলুল করিম সহ জিডিএফ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধী হয়েও তাহমিনা আক্তার মৌমি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে যে অসাধারণ সাফল্য দেখিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তার এই অর্জনের পেছনে রয়েছে নিরলস প্রচেষ্টা, মনোবল ও শিক্ষার প্রতি গভীর আগ্রহ। প্রতিভা ও মেধার বিকাশে শারীরিক প্রতিবন্ধকতা কখনো বাধা হতে পারে না, মৌমি তার উজ্জ্বল দৃষ্টান্ত। তাকে অনুসরণ করে সমাজের প্রতিটি শিক্ষার্থীকে মেধা ও প্রতিভা বিকাশে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ, প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ প্রদান করলে তারাও দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

বক্তারা বলেন, মুসলিম চ্যারিটি ইউকে জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে যে অবদান রেখে যাচ্ছে, আগামীতেও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।