ঢাকাMonday , 13 April 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মঙ্গলবারের মধ্যে ব্যাটারি রিকশার শো-রুম বন্ধের নির্দেশ

rising sylhet
rising sylhet
April 13, 2026 12:13 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটে মঙ্গলবারের মধ্যে ব্যাটারি রিকশার শো-রুম বন্ধের নির্দেশ দিয়েছে মহানগর পুলিশ। রবিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন।

 

সিলেট আইডিয়াল সোসাইটি ক্লাবের সাথে চুক্তি স্বাক্ষর
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং জনগণের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ ও অননুমোদিত ব্যাটারিচালিত যানবাহন- যেমন রিকশা, ইজিবাইক, টমটম ও মিশুক অপসারণের কার্যক্রম চলছে।

গত বছরের ১৫ অক্টোবরের মধ্যে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে অবৈধ যানবাহন সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

তবে ওই বছরের ১৪ অক্টোবর ব্যবসায়ীরা ৬ মাসের সময় প্রার্থনা করেন এবং সবার সুবিধার কথা বিবেচনা করে তা মেনেও নেওয়া হয়েছিল। সে অনুযায়ী আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) এই মেয়াদ পূর্ণ হবে।

ads

সিলেটে হামের উপসর্গে আরও ৩৬ শিশু হাসপাতালে ভর্তি
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থ ও নগরীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ব্যাটারিচালিত যানবাহনের দোকান বা শো-রুম জরুরি ভিত্তিতে অপসারণ অত্যাবশ্যক।

এ অবস্থায় মঙ্গলবারের (১৪ এপ্রিল) মধ্যে এ জাতীয় ব্যবসায়ীদের তাদের দোকান ও শো-রুমগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন মহানগর পুলিশের কমিশনার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।