ঢাকাSunday , 12 April 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হামের উপসর্গে আরও ৩৬ শিশু হাসপাতালে ভর্তি

rising sylhet
rising sylhet
April 12, 2026 2:26 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে বর্তমানে বিভাগের ১৪টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে। এ পর্যন্ত এই উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

 

সিলেটে হামের উপসর্গে ৫ দিনে তিন শিশুর মৃ ত্যু

স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আরও একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে বিভাগে এখন পর্যন্ত পরীক্ষার মাধ্যমে মোট ৪২ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।

 

সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সালিশে সং ঘ র্ষ, ১ নি হ ত

ads

সিলেটে পর্যাপ্ত ল্যাব সুবিধা না থাকায় অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ দেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর রোগীদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া শিশুদের মধ্যে শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ২২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছে।

বর্তমানে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছেন শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে—৬০ জন। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোর মধ্যে জগন্নাথপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজন করে রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়া মাউন্ট এডোরা হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল এবং বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।